মানবাধিকার সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান
মানবাধিকার বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভায় দেশি-বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য মানবাধিকার বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মানবাধিকারকর্মী, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভা প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কম্বাইন হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড-এর আজীবন সদস্য ও কেন্দ্রীয় উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানবাধিকার রক্ষায় সামাজিক সচেতনতা, আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অংশগ্রহণকারী হিসেবে চীন থেকে আগত প্রতিনিধি জহুরা খাতুন বক্তব্য প্রদান করেন। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার বিষয়ক অভিজ্ঞতা তুলে ধরে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক, মানবাধিকারকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং একটি মানবিক সমাজ গঠনে সকলের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিবেদন: শহীদুল ইসলাম দুলদুল
প্রধান সম্পাদক, ক্রাইম সান্স, চট্টগ্রাম।
