দিনাজপুর পুলিশ লাইন্সে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৪ মাস আগে

দিনাজপুর পুলিশ লাইন্সে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

দিনাজপুর থেকে স্টাফ রিপোর্টার মোঃ মশিউর ইসলাম। দিনাজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে অংশ নেওয়া পুলিশ সদস্যদের কন্টিনজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
অনুষ্ঠানে জেলা পুলিশের সাতটি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণ করে। মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ রিদওয়ান-উল ইসলাম।
প্যারেড শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা, টার্নআউট এবং শৃঙ্খলার ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেস রুলস মেনে চলার প্রশংসা করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: দৈনিক আইবার্তা নিউজ
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার (সারা বাংলাদেশ) মোঃ মশিউর ইসলাম
তারিখ: ২৩ জুলাই ২০২৬
মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০