টাইব্রেকারে পীরগঞ্জ একাদশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রানীরবন্দর ফুটবল একাডেমী
বোচাগঞ্জ
দিনাজপুরের বোচাগঞ্জ বড় মাঠে অনুষ্ঠিত আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-এর দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারকাসমৃদ্ধ রানীরবন্দর ফুটবল একাডেমী।
সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দল সমতায় থাকায় খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে রানীরবন্দর ফুটবল একাডেমী ৪-২ গোলে রংপুরের তারকাসমৃদ্ধ পীরগঞ্জ একাদশকে পরাজিত করে শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করে।
ম্যাচের উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সহ-দপ্তর সম্পাদক মজিবর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোকসদ আলী মঙ্গোলিয়া এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম।
খেলা পরিচালনা করেন প্রধান রেফারি ওবায়দুর রহমান। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন বিপলু ও সুজিত রায়। চতুর্থ রেফারি ছিলেন আপেল এবং ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুর সাত্তার। পুরো ম্যাচের ধারাভাষ্য প্রদান করেন এস. এম. রফিক।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে একই মাঠে স্বাগতিক বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা মুখোমুখি হবে ডাব্লিউএফসি ফুলবাড়ী দলের।
প্রকাশক: দৈনিক আইবার্তা নিউজ
প্রতিবেদক: মোঃ মশিউর ইসলাম
স্টাফ রিপোর্টার, সারা বাংলাদেশ
তারিখ: ৩ আগস্ট ২০২৬
মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০
