চট্টগ্রামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

চট্টগ্রামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য— “জীবনের অভিজ্ঞতার কষ্টের শোনি: বাস্তব কষ্টের, বাস্তব পরিবর্তন”। মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ মোঃ শাহাদাত হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আবু সুফিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন, আইএইচএফএম-এর চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা।
অনুষ্ঠানে প্যানেল অব এক্সপার্ট হিসেবে থাকবেন৷ ৷ অধ্যাপক ডাঃ সৈয়দ মাহফুজুল হক, সাবেক পরিচালক, পাবনা মানসিক হাসপাতাল এবং ডাঃ শাফিকা আখতারজী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মানসিক স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোহাম্মদ শফিউল হাসান। এছাড়া সায়েন্টিফিক প্রেজেন্টেশন ও আলোচনায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেবেন।
আয়োজকরা জানান, মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। মানসিক চাপ, হতাশা, উদ্বেগসহ বিভিন্ন মানসিক সমস্যাকে অবহেলা না করে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং পরিবার ও সমাজের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করা প্রয়োজন।
অনুষ্ঠানটি আয়োজন করছে মানসিক স্বাস্থ্য বিভাগ, আইএইচএফএম, ফয়েজ লেক, চট্টগ্রাম। সায়েন্টিফিক পার্টনার হিসেবে রয়েছে রেনেটা পিএলসি।
রিপোর্ট করেছেন: সাংবাদিক উত্ফল কুমার দাশ