লোহাগাড়ায় সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ যুবলীগ নেতা আক্তার জামালের বিরুদ্ধে :
দ্রুত তদন্তপূর্বক আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের
এম.হান্নান রহিম তালুকদার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যুবলীগের সহ-সভাপতি মো. আক্তার জামালের বিরুদ্ধে প্রকাশ্যে সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি আব্দুল অদুদ কোম্পানির ছেলে বলে জানা গেছে।
অভিযোগকারীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এই নেতা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
