রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান বহিষ্কার।

লেখক:
প্রকাশ: ৪ মাস আগে

রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান বহিষ্কার। রাঙ্গুনিয়া প্রতিনিধি ওমর ফারুক,
‎
‎দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতানকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
‎
‎এবিষয়ে উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ সেকান্দর আলী বিষয়টি নিশ্চিত করেন এবং কেন্দ্রীয় যুবদলের বহিষ্কার চিঠি পেয়েছেন বলে জানান। তবে কি কারণে সিদ্ধান্ত তা জানেন না বলে জানান।
‎
‎বহিস্কার বিষয়ে অভিযুক্ত টিপু সুলতানের কাছে জানতে চাইলে তিনি জানান,  দলের জন্য কাজ করতে গিয়ে প্রতিহিংসার রাজনীতির স্বীকার হয়েছি। এবিষয়ে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন বলে নিশ্চিত করেন।
‎
‎যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
‎
‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
‎