ফুলবাড়ী সীমান্তে তিন অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

ফুলবাড়ী সীমান্তে তিন অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক

ফুলবাড়ী সীমান্তে তিন অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক
৮৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২১১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন পণ্য জব্দ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ভারতীয় কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালান পণ্য আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ চৌঠা বিওপি, বনতারা ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথকভাবে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ৮৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২১১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ৩৮ পিস ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, ২৮ প্যাকেট বিভিন্ন ধরনের খাবার সামগ্রী, ৪০ প্যাকেট বিড়ি, ২ কেজি জিরা, ২৪ প্যাকেট আগরবাতি ও ২ পিস জর্দা আটক করা হয়।
প্রকাশকঃ দৈনিক আইবার্তা নিউজ
প্রতিবেদকঃ স্টাফ রিপোর্টার সারা বাংলাদেশ মোঃ মশিউর ইসলাম
তারিখ ১৫সেপ্টেম্বর ২০২৬