শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৪ মাস আগে

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা পুলিশের মাঠপর্যায়ে ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করা দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ মেহেদী হাসান ও শাহীন আলীর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট ২০২৬) দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
অনুষ্ঠানে জানানো হয়, দিনাজপুর জেলায় সফলভাবে শিক্ষানবিশকাল সম্পন্ন করে এএসপি মোঃ মেহেদী হাসান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এ এবং এএসপি শাহীন আলী গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হয়েছেন। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের পেশাগত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি তাঁদের নতুন কর্মস্থলে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম আরও সমুন্নত রাখার আহ্বান জানান। পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও উজ্জ্বল অগ্রযাত্রা কামনা করেন।
প্রতিক্রিয়ায় বিদায়ী কর্মকর্তারা দিনাজপুর জেলা পুলিশের আন্তরিক সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ এবং দায়িত্ব পালনে সার্বিক সহায়তার জন্য পুলিশ সুপারসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ এবং দিনাজপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রকাশকঃ দৈনিক আইবার্তা নিউজ
প্রতিবেদকঃ স্টাফ রিপোর্টার সারা বাংলাদেশ মোঃ মশিউর ইসলাম
তারিখ ৩আগস্ট ২০২৬
মোবাইল ০১৭৭৪৭০০৪৬০