রাঙ্গুনিয়ায় ইউএনওর পরিচয়ে প্রতারণার চেষ্টা, সতর্ক থাকার আহ্বান প্রতিবেদক ওমর ফারুক
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে অর্থ ও বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র—এমন অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, +88801789796160 নম্বরটি উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নম্বরের সঙ্গে প্রায় হুবহু মিল রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ধরনের ফোনকল পেলে কোনো ধরনের অর্থ লেনদেন না করা এবং ব্যক্তিগত বা গোপনীয় তথ্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রাঙ্গুনিয়ার ইউএনও মো. নাজমুল হাসান।
সন্দেহজনক কোনো ফোনকল বা বার্তা পেলে যাচাই ছাড়া কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
