পশ্চিম মাদারবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও ছিনতাইয়ের অভিযোগে চরম আতঙ্ক: নিরাপত্তা নিশ্চিতের দাবি

লেখক:
প্রকাশ: ৪ মাস আগে

পশ্চিম মাদারবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও ছিনতাইয়ের অভিযোগে চরম আতঙ্ক: নিরাপত্তা নিশ্চিতের দাবি
লেখক: আজগর আলী মানিক
সম্পাদক, সিটিজি ক্রাইম নিউজ
চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ী, ডি.টি. রোড ১ নম্বর গলি, চট্টলা বেকারী মোড় সংলগ্ন অলি মেম্বার এলাকা, পোড়া কলোনী ২ নম্বর গলি, ছাইল্যা কলোনী, আইএফসি সু ফ্যাক্টরি সংলগ্ন বস্তি, গণকল্যাণ ক্লাব গলি, বাচুনীর মা কলোনী, যুঁগী চাঁদ মসজিদ লেইন, হোলা পুকুর পাড়, নজু ফকির গলি, টং ফকির গলি, রশিদ মাস্টার লেইন, রেললাইন ও রেলওয়ে বস্তি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দিনের বেলাতেও এসব এলাকায় সাধারণ মানুষের চলাচলে ভয় ও নিরাপত্তাহীনতা কাজ করে। অভিযোগ রয়েছে, কিছু অপরাধচক্র মাদক ব্যবসা, ছিনতাই এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে প্রতিবাদ বা তথ্য দিতে গেলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন বাসিন্দা।
এলাকাবাসীর আরও অভিযোগ, অপরাধচক্রের প্রভাব এতটাই বিস্তৃত যে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর প্রতিরোধ গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয়দের একাংশের ভাষ্য, অতীতে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন—এমন কিছু ব্যক্তি বর্তমানে পরিচয় গোপন করে বিভিন্ন অপরাধচক্রের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি এবং স্বাধীনভাবে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।৷ ৷ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধেও স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ উত্থাপিত হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি এবং অভিযোগগুলোও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।