দিনাজপুর জেলা প্রশাসকের মানবিক উদ্যোগ: পথশিশুকে নিজ গাড়িতে স্কুলে পৌঁছে দিলেন
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে কাহারোল উপজেলায় সফরকালে এক ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। পরিদর্শনের সময় তিনি লক্ষ্য করেন, স্কুল চলাকালীন সময়ে এক শিশু বিদ্যালয়ে না গিয়ে বাইরে অবস্থান করছে।
বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক শিশুটিকে স্নেহভরে নিজের সরকারি গাড়িতে তুলে নিয়ে সরাসরি তার বিদ্যালয়ে পৌঁছে দেন। জেলা প্রশাসকের এমন মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত অনেকেই বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তার এমন উদ্যোগ শিশুদের বিদ্যালয়মুখী করতে ইতিবাচক বার্তা দেবে এবং অভিভাবকদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করবে।
এ সময় কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, কাহারোল থানার অফিসার ইনচার্জ সেলিমুর রহমান সেলিমসহ প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দৈনিক আইবার্তা নিউজ
প্রতিবেদকঃ স্টাফ রিপোর্টার সারা বাংলাদেশ মোঃ মশিউর ইসলাম
তারিখ ৩আগস্ট ২০২৬
মোবাইল ০১৭৭৪৭০০৪৬০
