সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় এড. চুমকি চৌধুরী হানিফকে আনোয়ারাবাসীর অভিনন্দন
অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত কমিটিতে আনোয়ারা উপজেলার কৃতী সন্তান বিশিষ্ট আইনজীবী এড. চুমকি চৌধুরী হানিফ সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় তাঁকে আনোয়ারাবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
আমরা আশাবাদী, তাঁর মেধা, যোগ্যতা, সততা, সাংগঠনিক দক্ষতা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।
উল্লেখ্য, তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের দায়িত্ব পালনের পাশাপাশি চাটগাঁইয়া মানব সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে আনোয়ারা উপজেলার অসহায়, নির্যাতিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আমরা বিশ্বাস করি, তাঁর এই নতুন দায়িত্ব মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর হাত ধরে মানবিক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হবে এবং আনোয়ারার মানুষের কল্যাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
তাঁর আগামী দিনের পথচলা আরও সফল, সুন্দর ও গৌরবময় হোক—এই প্রত্যাশা রইল।
শুভেচ্ছান্তে
আমরা আনোয়ারাবাসী
