শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

লেখক:
প্রকাশ: ৩ মাস আগে

শোক সংবাদ শোক সংবাদ,

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নড়াইল প্রতিনিধি :
মো গোলাম কিবরিয়া,
নড়াইল জেলা :

নড়াইলের লোহাগড়া উপজেলার সাংবাদিক কাজী আশরাফ মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি এশিয়ান টেলিভিশন ও দৈনিক করতোয়া পত্রিকার সাংবাদিক। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে কাজী আশরাফ মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি সড়কে স্লিপ করে পড়ে যায়। পরে মোটরসাইকেলটির সঙ্গে দোলা পরিবহনের একটি বাসের ধাক্কা লাগে। এতে কাজী আশরাফ গুরুতর আহত হন।
এ সময় মোটরসাইকেলে তার সঙ্গে ছিলেন মাহমুদুল হাসান অনিক তিনি লোহাগড়া উপজেলার করফা গ্রামের আসলাম গাজী’র ছেলে । দুর্ঘটনায় অনিকের তেমন কোনো সমস্যা হয়নি বলে জানা গেছে।
ভাঙ্গা থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
গুরুতর আহত সাংবাদিক কাজী আশরাফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু বরন করেন।