মোঃ মশিউর ইসলাম | স্টাফ রিপোর্টার, সারা বাংলাদেশ
প্রকাশের তারিখ: ২৮ জুন ২০২৬
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিজা আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত লিজা আক্তার বীরগঞ্জ উপজেলার কোমরপুর ফিশারী এলাকার বাসিন্দা এবং মোঃ আল আমিন ওরফে নয়নের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন ২০২৬) অভিযান চালিয়ে তার নিজ দখল থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বীরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা নং-২৬, তারিখ: ২৮ জুন ২০২৬ রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক: দৈনিক আইবার্তা নিউজ
প্রতিবেদক: মোঃ মশিউর ইসলাম, স্টাফ রিপোর্টার (সারা বাংলাদেশ)
মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০
