নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ মাস আগে

নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ আনোয়ারুল ইসলাম,
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল ৪টায় নাওডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বালারহাট বাজারে সমবেত হন। সেখানে মানববন্ধন কর্মসূচি পালন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বালারহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন প্রস্তাবিত কমিটির ছাত্রদল সভাপতি মো:আশরাফুল আলম, মো: কাইয়ুম হাসান রুবেল,৫ নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি সুমন রায়হান জান্নাত, নাওডাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো:মামুন পাটোয়ারী এবং মো. সাজেদুল ইসলাম সাজুসহ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা প্রচারণা চালানো গণতান্ত্রিক রাজনীতির জন্য অশুভ এবং এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তারা এ ধরনের বক্তব্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

তারা বলেন,কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব বক্তব্য দেওয়া হয়েছে। এ ধরনের অপপ্রচারের মাধ্যমে নেতাকর্মীদের সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা সফল হবে না। ভবিষ্যতেও এ ধরনের মিথ্যাচার অব্যাহত থাকলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তার সমুচিত জবাব দেবে।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা প্রচারণা চালানো গণতান্ত্রিক রাজনীতির জন্য অশুভ এবং এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তারা এ ধরনের বক্তব্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাসী। কোনো ধরনের উসকানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে নাওডাঙ্গা ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার করেন।

সমাপনী বক্তব্যে নাওডাঙ্গা ইউনিয়ন যুবদল সদস্য সচিব যুবনেতা মো: আয়নাল হক বলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব বক্তব্য দেওয়া হয়েছে। এ ধরনের অপপ্রচারের মাধ্যমে নেতাকর্মীদের সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা সফল হবে না। ভবিষ্যতেও এ ধরনের মিথ্যাচার অব্যাহত থাকলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তার সমুচিত জবাব দেবে।

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন,
আপনারা জানেন এই বিএনপির লোকজন সেদিন আতিক মুজাহিদ উপস্থিত মাদক বিরোধী অভিযানে কেউ এপাশে ব্যানর নিয়ে ছিলো, কেউ ওপাশে ব্যানার নিয়ে ছিলো। আমি তো ওটা বলতে চাই না। আপনাদের উচিত ছিল ডক্টর মুজাহিদ বক্তব্য দিয়েছে এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য। কিন্তু আপনারা কী করেছেন? আপনারা কোনো প্রকার বক্তব্যের প্রতিবাদ করেন নাই, আপনারা নীরবতা রক্ষা করেছেন। কারণ আপনারা সুযোগ খুঁজবেন, কারণ এই ১৭ টা বছর আপনাদের কোনোদিন কোনো রাজপথে দেখি নাই।

​এই জায়গায় আপনারা উপস্থিতি ছিলেন, আপনারা প্রতিবাদ না করে আপনাদের মনের সুবিধা, সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করেছেন। আমি বলতে চাই, এই ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না। যারা ত্যাগী, ১৭ বছর যারা আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম খেটেছে, তারা কোনোদিন এটা বরদাস্ত করবে না। কারণ, কারণ এই বক্তব্য আমাদের হৃদয়ে লেগেছে। ডক্টর মুজাহিদ, আপনি যে বক্তব্য দিয়েছেন এটি আমাদের হৃদয়ে লেগেছে। আপনি এই ধরনের বক্তব্য আর দিয়েন না, তাহলে আপনার পরিস্থিতি কিন্তু ভয়াবহ হবে।
​মাদকের ব্যক্তি কোনো দলের হতে পারে না, যারা মাদকের ব্যবসা করে তারা মাদক ব্যবসায়ী-ই।

জামায়াত ও এনসিপি কে উদ্দেশ্য করে তিনি বলেন,
আপনি দেখেন, কোন দলে মাদক ব্যবসায়ী নাই? জামায়াতের কথা বলেন, আমি আপনাদের নাম ইন্ডিকেট করে বলতে পারবো,এনসিপি’র কথা বলেন, আমি আপনাদের নাম ইন্ডিকেট করতে পারবো কতজনকার নাম নিবেন।
​আপনি ঢালাওভাবে ছাত্রদলকে বলবেন, ছাত্রদল মাদকের সাথে জড়িত! এই ধরনের বক্তব্য আর কোনোদিন দিবেন না, তাহলে আপনাকে কঠিন জবাব দিতে হবে।

এ সময় নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন এবং সুষ্ঠুভাবে বিক্ষোভ মিছিল শেষ করেন।